ইপেপার / প্রিন্ট
ময়মনসিংহের ফুলপুরে ৭ সেপ্টেম্বর রবিবার বিকালে বালিয়া বাজারে বওলা ডিগ্রি কলেজের অধ্যাপক ও ময়মনসিংহ বিভাগের জাতীয় মানবাধিকার কমিশন এর সভাপতি, ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার (বেসরকারি) পরিদর্শক, বিএনপির নেতা, ময়মনসিংহ বিভাগের ন্যাশনাল হিউম্যান রাইট এর সভাপতি , ময়মনসিংহ মহানগর ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি ,ময়মনসিংহ জেলা মটর মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক , ময়মনসিংহ উত্তর জেলা সাবেক যুবদলের সদস্য , ময়মনসিংহ জেলা সাবেক ছাত্রদলের সদস্য, ফুলপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য মোঃ আবুল হোসেন আজাদের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে প্রচারণা। লিফলেট বিতরণ কালে বিএনপি নেতা আবুল হোসেন আজাদ বলেন , বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃ প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই জাতীর প্রয়োজনে এই ৩১ দফা উত্থাপন করেছিলেন, জাতীয় সমন্বয় কমিশন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুসহ জনগণের আকাঙ্খা পূরণে ৩১ দফা দাবি উত্থাপন করেছেন। সেই দাবি সবার মধ্যে পৌঁছে দেয়া দরকার। তাই আজকে সেই দাবি সবার কাছে পৌঁছে দিচ্ছি।এই কথা গুলোই আমরা সাধারণ জনতার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য লিফলেট বিতরণ করছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধ একটি দেশ।