1. admin@dainikamaderphulpur.com : admin :
  2. chiran777@gmail.com : selim rana : selim rana
  3. info.popularhostbd@gmail.com : phulpur :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ফুলপুরে নবাগত ওসির সৌজন্য সাক্ষাতে ইউএনও সাদিয়া ইসলাম সীমার আন্তরিক শুভেচ্ছা ফুলপুরে প্রণোদনার বীজ–সার বিতরণে লটারি অনুষ্ঠিত ফুলপুরের গর্ব আব্দুল্লাহ আল মাসুম কুরআনের আলোয় আলোকিত হলো ফুলপুর, উজ্জ্বল বাংলাদেশের মুখ মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক নির্বাচিত এ.কে.এম. আজাদকে ফুলের শুভেচ্ছা বকশীগঞ্জে সাংবাদিক নাদিম হত্যাকারীদের আড়াল করার অপচেষ্টা ফুলপুরে ইসলামি ছাত্র শিবিরের উদ্যোগে রাস্তা মেরামত  ফুলপুরে রহিমগঞ্জ ইউনিয়নে খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী রিক্সা প্রতীকের জনসভা অনুষ্ঠিত রাস্তা সংস্কারের দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন ৫ বছরেও শেষ হয়নি নির্মাণ কাজ, চরম ভোগান্তিতে এলাকাবাসী

ফুলপুরের গর্ব আব্দুল্লাহ আল মাসুম কুরআনের আলোয় আলোকিত হলো ফুলপুর, উজ্জ্বল বাংলাদেশের মুখ

Reporter Name

 

লোকমান হোসাইন, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

রাজকীয় সৌদি দূতাবাস আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ময়মনসিংহের ফুলপুরের সন্তান মুহা. আব্দুল্লাহ আল মাসুম।

গত ২৮ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিত প্রতিযোগিতার ৩০ পারা গ্রুপে আল হারামাইন ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাসুম সারাদেশে দ্বিতীয় স্থান অর্জন করে সবার নজর কাড়েন।

সৌদি ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় রাষ্ট্রদূতের হাত থেকে তিনি নগদ ৮০ হাজার টাকা ও সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।

এই অর্জনে আনন্দে ভাসছে ফুলপুর। কুরআনের আলোয় আলোকিত এ সাফল্যে গর্বিত এলাকার মানুষসহ গোটা বাংলাদেশ।

এ গৌরবের পেছনে রয়েছে মাদরাসার পরিচালক হাফেজ ক্বারী দেলোয়ার হোসাইন সাহেবের দূরদর্শী নেতৃত্ব ও শিক্ষকগণের নিবেদিতপ্রাণ পরিশ্রম।

ফুলপুরবাসীর একটাই কামনা—
আল্লাহ পাক যেন এই তরুণ হাফেজকে আরও উচ্চ শিখরে পৌঁছে দেন, তাঁর কণ্ঠে কুরআনের ধ্বনি ছড়িয়ে পড়ুক বিশ্বজুড়ে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY Raytahost