1. admin@dainikamaderphulpur.com : admin :
  2. chiran777@gmail.com : selim rana : selim rana
  3. info.popularhostbd@gmail.com : phulpur :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ফুলপুরে নবাগত ওসির সৌজন্য সাক্ষাতে ইউএনও সাদিয়া ইসলাম সীমার আন্তরিক শুভেচ্ছা ফুলপুরে প্রণোদনার বীজ–সার বিতরণে লটারি অনুষ্ঠিত ফুলপুরের গর্ব আব্দুল্লাহ আল মাসুম কুরআনের আলোয় আলোকিত হলো ফুলপুর, উজ্জ্বল বাংলাদেশের মুখ মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক নির্বাচিত এ.কে.এম. আজাদকে ফুলের শুভেচ্ছা বকশীগঞ্জে সাংবাদিক নাদিম হত্যাকারীদের আড়াল করার অপচেষ্টা ফুলপুরে ইসলামি ছাত্র শিবিরের উদ্যোগে রাস্তা মেরামত  ফুলপুরে রহিমগঞ্জ ইউনিয়নে খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী রিক্সা প্রতীকের জনসভা অনুষ্ঠিত রাস্তা সংস্কারের দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন ৫ বছরেও শেষ হয়নি নির্মাণ কাজ, চরম ভোগান্তিতে এলাকাবাসী

পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ইং

Reporter Name

 

বাহার উদ্দিন, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুর উপজেলার ঐতিহ্যবাহী শত বর্ষীয়মান শিক্ষা প্রতিষ্ঠান পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের আজ (৬ফেব্রুয়ারি)ব্যাপক উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান দুইদিন ব্যাপী এর মধ্যে প্রথম দিনের অধিবেশন সম্পন্ন হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা এবি.এম আরিফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপস্থিত ছিলেন ৬নং পয়ারী ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম এবং পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী (খোকন), ফুলপুর থানার সেকেন্ড অফিসার মেহেদী হাসান সুমন মিয়া, উপজেলা একাডেমি সুপারভাইজার পরিতোষ সূত্রধর সহ অত্র বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উবায়দুর রহমান খসরু, আজিজুল হক সহ অনান্য গণমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন খাঁন।অনুষ্ঠানের ফাঁকে অত্র বিদ্যালয়ের পাঠাগার (বই পড়ার লাইব্রেরী) ও শ্রেণীকক্ষ পরিদর্শন করেন প্রধান অতিথি ইউএনও এবি.এম.আরিফুল ইসলাম। পরে বিদ্যালয়ের প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য চাহিদাপত্র দিতে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী (খোকন)স্যার কে । এছাড়াও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে ছাত্র,ছাত্রীদের মাঝে খেলাধুলার সামগ্রী প্রদান করেন কর্মকর্তা বৃন্দ।

আগামীকাল ৭ফেব্রুয়ারী উৎসব মুখর পরিবেশে ২য় দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং দুপুর ২ ঘটিকায় অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুব্রত তালুকদার এর পরিচালনায় বিদ্যালয়ে শিক্ষার্থীদের সামাজিক নাটক রুপবান কন্যার বনবাস অনুষ্ঠিত হবে।বৃহস্পতিবার ২০২৪ সালের পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY Raytahost