1. admin@dainikamaderphulpur.com : admin :
  2. chiran777@gmail.com : selim rana : selim rana
  3. info.popularhostbd@gmail.com : phulpur :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ফুলপুরে নবাগত ওসির সৌজন্য সাক্ষাতে ইউএনও সাদিয়া ইসলাম সীমার আন্তরিক শুভেচ্ছা ফুলপুরে প্রণোদনার বীজ–সার বিতরণে লটারি অনুষ্ঠিত ফুলপুরের গর্ব আব্দুল্লাহ আল মাসুম কুরআনের আলোয় আলোকিত হলো ফুলপুর, উজ্জ্বল বাংলাদেশের মুখ মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক নির্বাচিত এ.কে.এম. আজাদকে ফুলের শুভেচ্ছা বকশীগঞ্জে সাংবাদিক নাদিম হত্যাকারীদের আড়াল করার অপচেষ্টা ফুলপুরে ইসলামি ছাত্র শিবিরের উদ্যোগে রাস্তা মেরামত  ফুলপুরে রহিমগঞ্জ ইউনিয়নে খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী রিক্সা প্রতীকের জনসভা অনুষ্ঠিত রাস্তা সংস্কারের দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন ৫ বছরেও শেষ হয়নি নির্মাণ কাজ, চরম ভোগান্তিতে এলাকাবাসী

তারাকান্দায় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন 

Reporter Name

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বর্নাঢ্য র‌্যালী,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২রা জানুয়ারী) বিকেলে বর্নাঢ্য রেলীটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিন করে দক্ষিণ বাজারস্থ ব্রীজের সামনে এসে শেষ হয়। রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নিবার্হী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) আবু ওয়াহাব আকন্দ। অনুষ্ঠান উদ্বোধন করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। তারাকান্দা উপজেলা ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেন রকি’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক এ.কে.এম এনায়েত উল্লাহ কালাম,ময়মনসিংহ দক্ষিণ বিএনপির আহবায়ক আলমগীর মাহমুদ আলম,উত্তর জেলা মহিলা দলের সহ-সভাপতি নিলুফার ইসমিন মনি তালুকদার,ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সভাপতি শামছুল হক ভিপি শামছু,তারাকান্দা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এ.এইচ.এম জুয়েল,দেলোয়ার হোসেন,আবু সাঈদ সরকার,মোবারক হোসেন ও কলেজ ছাত্রদলের সদস্য সচিব মামুন ফকির। প্রধান অতিথি আবু ওয়াহাব আকন্দ তার বক্তব্যে বলেন,জুলাই ছাত্রজনতার গণ অভ্যুত্থানসহ বিগত ১৫ বছরের গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রদলের নেতাকর্মীদের আত্মত্যাগের কথা স্মরন করে বলেন ছাত্রদের নেতাকর্মীদের অগ্রণী সাহসী ভূমিকা জাতী চিরদিন স্মরন করবে। তিনি আরও বলেন ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের আন্দেলনের প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে। নেতাকর্মীদের প্রতি পরিপূর্ণ বিজয় অর্জন না হওয়া পর্যন্ত সতর্কভাবে রাজপথে থাকার আহবান জানান।মোতাহার হোসেন তালুকদার বক্তব্য বলেন, জনগনের ভোটের অধিকার ফিরিয়ে দিতে ১৫ বছর ধরে লড়াই করছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ আন্দোলনে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করেছে।তিনি আরও বলেন,সকলে মিলে এই দেশকে ফ্যাসিবাদমুক্ত করেছি, সকলে মিলে আমারা দেশকে গণতন্ত্রে রুপান্তর করবো। এখানে কোন ফাদেঁ পা দেওয়া যাবে না। আমরা সরকারের কাছে দাবি জানাই অতিদ্রুত সংস্কার করে নির্বাচন দিন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY Raytahost