1. admin@dainikamaderphulpur.com : admin :
  2. chiran777@gmail.com : selim rana : selim rana
  3. info.popularhostbd@gmail.com : phulpur :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ফুলপুরে নবাগত ওসির সৌজন্য সাক্ষাতে ইউএনও সাদিয়া ইসলাম সীমার আন্তরিক শুভেচ্ছা ফুলপুরে প্রণোদনার বীজ–সার বিতরণে লটারি অনুষ্ঠিত ফুলপুরের গর্ব আব্দুল্লাহ আল মাসুম কুরআনের আলোয় আলোকিত হলো ফুলপুর, উজ্জ্বল বাংলাদেশের মুখ মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক নির্বাচিত এ.কে.এম. আজাদকে ফুলের শুভেচ্ছা বকশীগঞ্জে সাংবাদিক নাদিম হত্যাকারীদের আড়াল করার অপচেষ্টা ফুলপুরে ইসলামি ছাত্র শিবিরের উদ্যোগে রাস্তা মেরামত  ফুলপুরে রহিমগঞ্জ ইউনিয়নে খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী রিক্সা প্রতীকের জনসভা অনুষ্ঠিত রাস্তা সংস্কারের দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন ৫ বছরেও শেষ হয়নি নির্মাণ কাজ, চরম ভোগান্তিতে এলাকাবাসী

ঈশ্বরগঞ্জের সাবেক মেয়র হাবিব গ্রেফতার

Reporter Name

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি।  ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভার তিনবারের সাবেক মেয়র এবং পৌর আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিবকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে ৯ টায় ময়মনসিংহ নগরীর বাউন্ডারি রোডের এলাকার স্কাইমুন টাউয়ার নিজ বাসা থেকে তাঁকে আটক করে পুলিশ। পরদিন মঙ্গলবার (১২ আগস্ট) আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের ও সাবেক সদস্য ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার থানার অফিসার ইনচার্জ মো. শিবিরুল ইসলাম নিশ্চিত করেছেন, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় হাবিবুর রহমানকে গ্রেফতার দেখানো হয়েছে।
এদিকে, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় নতুন কোনো মামলা নেই। তবে পুরনো মামলাগুলোর সঙ্গে হাবিবুর রহমান হাবিবের সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে এবং তা প্রমাণিত হলে সেসব মামলাতেও তাঁর নাম যুক্ত করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY Raytahost